নোরার ‘টয় প্লেন’ মন্তব্যে ক্ষুব্ধ বিমান সংস্থা, ৩ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি
আইনি জটিলতায় নোরা ফতেহি। একটি চার্টার্ড বিমানকে ‘টয় প্লেন’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে একটি বিমান পরিষেবা সংস্থা। সংস্থাটির দাবি, নোরার সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে তাদের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বুকিংয়েও প্রভাব পড়েছে
মামলাটি করেছে Dunes Aviation। গুজরাটের গান্ধীনগরের আদালতে চলতি বছরের এপ্রিল মাসে মামলাটি করা হয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বরে মুম্বই-জয়পুর বিমানে । ওই যাত্রার সময় নোরা যে বিমানে ছিলেন, সেটির ভিতরের কিছু ভিডিয়ো তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বলে অভিযোগ।
সংস্থাটির দাবি, নোরা ওই বিমানের আকার ও গঠন নিয়ে মন্তব্য করতে গিয়ে সেটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে উল্লেখ করেছিলেন। পরে সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। Dunes Aviation-এর অভিযোগ, নোরার এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন-এর মতো।
সংস্থাটির দাবি করেছে, নোরার মন্তব্য প্রকাশ্যে আসার পরেই তাদের বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমেছে। একই সঙ্গে একাধিক বুকিং বাতিলও হয়েছে বলে অভিযোগ বিমান সংস্থার। এই কারণেই নোরার থেকে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
সূত্র : এই সময়
বাংলাদেশ জার্নাল/জে
