বিদ্যুৎ ব্যবহার না করলেও ভুতুড়ে বিল আসছে, নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার: গোলাম পরওয়ার
বিদ্যুৎ ব্যবহার না করলেও ভুতুড়ে বিল আসছে এবং সেই বিল নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘তদারকির অভাবে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। সরকার এসব তদন্ত ও পুনর্যাচাইয়ের কথা বললেও কার্যত দায়িত্বপ্রাপ্তরা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত। মন্ত্রী-এমপি, কখনো প্রধানমন্ত্রী জুলাই সনদ ও সংবিধান নিয়ে বিভ্রান্তিকর কাজ ও পরিকল্পনায় ব্যস্ত, বিরোধী দলকে দমনে নতুন ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ–সংকট নিয়ে তাদের কোনো চিন্তা নেই। জনদুর্ভোগের দিকে কোনো নজর নেই।’
