প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত


প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রবিবার (৯ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্ত ব্যক্তির বয়স ৫৫ বছর। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। বর্তমানে তাকে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এর আগে সর্বশেষ ২০২৫ সালের ১৫ জুন সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।



রোহান/সা.এ.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *