হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু


হাম এই রোগে উপসর্গে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে ঢাকা বিভাগের তিন জন।

এই সময়ে ১৬৩ জনের শরীরে হাম শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার(১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ১৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৭৮০ জন প্রাণ হারিয়েছেন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২৪ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৯৯২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৪০ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩৩৩ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ১৩২, চট্টগ্রামে ২৫২, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৪৯, খুলনায় ৪৪, রংপুরে ৯ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ১৯ হাজার ৩২২ জন। যার মধ্যে ১ লাখ ১৫ হাজার ১৩৯ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৭ সহাজার ৩১২। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ২৭৮।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *