বগুড়ায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত


প্রকাশিত: ২২:২৫, ১৭ আগস্ট ২০২৬  


বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বগুড়ায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত


বগুড়ার দুপচাঁচিয়ায় পিকআপের ধাক্কায় মফছের আলী ফকির (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মফছের আলী উপজেলার চামরুল ইউনিয়নের চামরুল গ্রামের মৃত আছামুদ্দিন ফকিরের ছেলে।

আহতরা হলেন- ভ্যানের যাত্রী মাবিয়া বেগম(৭০) ও তার মেয়ে রেহেনা বেগম (৪৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মফছের আলী ভ্যানে যাত্রী নিয়ে বেড়াগ্রাম থেকে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মফছের আলীকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/এনাম/রাজীব





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *