ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে গত শনিবার (১৫ আগস্ট ২০২৬) ‘অ্যাডউইজ ২.০’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।


বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড। এ সময় তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যখন শ্রেণিকক্ষের শেখাকে বাস্তব জীবনের চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত করতে পারে এবং তার সমাধান নিয়ে কাজ করার সুযোগ পায়, তখন তাদের শেখার অভিজ্ঞতা আরও অর্থবহ হয়ে ওঠে।’

গ্র্যান্ড ফাইনালের বিচারক প্যানেলে ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইমরানুল কবির, এসিআইয়ের ফিল্ড মার্কেটিং অপারেশন্সের ডিরেক্টর মাহমুদুর রহমান ভূঁইয়া, রেকিটের সাপ্লাই ডিরেক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *