মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ১৪৬


রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

মিরপুর বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগের বিভিন্ন থানায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে মিরপুর মডেল থানায় ৩০ জন, শাহআলী থানায় ১৮, পল্লবীতে ২৯, কাফরুলে ১৯, দারুসসালামে ১৭, রূপনগরে ২৬ এবং ভাষানটেকে ৭ জন রয়েছেন।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কেআর/এমএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *