বালুভর্তি ট্রাকে মিললো কোটি টাকার ভারতীয় প্রসাধনী ও শাড়ি


হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় প্রসাধনী ও শাড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) হবিগঞ্জ ৫৫ বিজিবি অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা বাগান এলাকা থেকে এসব পণ্য জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ৫৫ বিজিবি অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ একটি ডাম্প ট্রাক জব্দ করে। এগুলোর আনুমানিক মূল্য এক কোটি ২৮ লাখ টাকা। জব্দ মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি জানায়, ডাম্প ট্রাকে করে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে- এমন তথ্য বিজিবির কাছে আগে থেকেই ছিল। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল চণ্ডীছড়া চা বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। মঙ্গলবার ভোর ৪টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি সড়কের পাশে ফেলে আত্মগোপন করে। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে বালুর ভেতরে বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ফেসওয়াশ এবং এগুলো পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেন।

ইআরকে/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *