হ্যাজলউড, বোল্যান্ড আর ইংলিসের সঙ্গে ম্যাকাইয়ে দারুণ সকাল


আজ সকালে এখানেই জিম করেছে বাংলাদেশ দল, জিম শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পেসার শরীফুল ইসলাম। ডারউইন টেস্টে না খেললেও সেই জয় তাঁকে কীভাবে আবেগাপ্লুত করেছিল, সেই গল্প বলেছেন স্বল্পভাষী শরীফুল।

তার আগে মাইকেল জেমসের সৌজন্য এফসিতে যা যা ঘটল, তার জন্য ঠিক প্রস্তুত ছিলাম না। সাংবাদিক, বাংলাদেশ থেকে এসেছি টেস্ট সিরিজ কাভার করতে…এটুকু বলার পরই মনে হলো, জেমস বোধ হয় প্রথম আলোতেই আমার কোনো সহকর্মী অথবা প্রথম আলোর ম্যাকাই প্রতিনিধি!

বাংলাদেশ দলের প্রশংসা করে ডারউইন টেস্টে জয়ের জন্য অভিনন্দন জানালেন জেমস। এরপর বাংলাদেশ দল জিমে আসার আগেই আমাকে নিয়ে গেলেন জিমের একেবারে শেষ প্রান্তে, যেটি আগে থেকে নির্দিষ্ট করা ছিল বাংলাদেশ দলের ‘ওয়ার্কআউটের’ জন্য। অন্দরসজ্জার বিশেষত্ব, আধুনিক প্রযুক্তির ব্যায়ামের সরঞ্জামাদি, রিকভারি পুল, আলাদা করে মাটিতে বসানো রানিং ম্যাট—দেখাতে বাদ রাখলেন না কিছুই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *