খুলনায় তরুণকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা


প্রকাশিত: ২১:৪৫, ১৯ আগস্ট ২০২৬  
আপডেট: ২২:০৮, ১৯ আগস্ট ২০২৬


নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

খুলনায় তরুণকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা


খুলনায় মনজুরুল ইসলাম (১৮) নামে এক তরুণকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে। মঞ্জুরুল ইসলাম ওই এলাকার খোকন সানার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনজুরুলকে ছুরিকাঘাত ও গুলি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, কেন এবং কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ শনাক্ত এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *