ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল আলম (৪৫) নামের এক ব‍্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়ন উত্তর ভরতের ছড়া এলাকার মৃত গঞ্জের আলী আকন্দের ছেলে। বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানায়, বুধবার (১৯ আগস্ট ) বিকেলে আমন খেতের জমিতে সেচ দেয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক সেচ পাম্পের তারে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত আশরাফুল আলম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানালেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *