বিকাশে পেমেন্ট পাবেন এবিসি ফ্যাসিলিটিসের সিকিউরিটি গার্ডরা
ইন্টিগ্রেটেড ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সেবাদানকারী কোম্পানি এবিসি ফ্যাসিলিটিস লিমিটেডের সিকিউরিটি গার্ডদের যাবতীয় বেতন, মজুরি ও অন্যান্য পেমেন্ট এখন থেকে সরাসরি বিকাশের মাধ্যমে বিতরণ করা হবে। এর ফলে মাঠপর্যায়ে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা যেমন আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে, তেমনি সুবিধাভোগীরা তাদের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে সহায়তা পেয়ে যাবেন। যা তারা জরুরিসহ দৈনন্দিন প্রয়োজনে কাজে লাগাতে পারবেন।
সম্প্রতি এবিসি ফ্যাসিলিটিস লিমিটেডের কার্যালয়ে এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় এবিসি ফ্যাসিলিটিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৌগত ঘোষ, ডিরেক্টর শ্রাবন্তী দত্ত, চিফ এক্সিকিউটিভ অফিসার মেজর (অব.) মো. হুমায়ুন আজাদ সরকার, এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মো. সোমেল রেজা খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় এবিসি ফ্যাসিলিটিস লিমিটেড তার দেশব্যাপী ছড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডদের বেতন সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে বিকাশের ‘ডিসবার্সমেন্ট সলিউশন’ ব্যবহার করবে। এর মাধ্যমে মাঠ পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনায় ক্যাশ টাকার ব্যবহার কমে পরিচালনগত জটিলতা হ্রাস পাবে। আগামীতে ডিজিটাল ক্যাশ কালেকশনসহ আরও বহুমুখী ও আধুনিক সেবা চালুর মাধ্যমে এই অংশীদারত্বকে সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এদিকে, এই সেবার সুবিধাভোগীরা দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশ এজেন্ট পয়েন্ট বা এটিএম বুথ থেকে সহজেই তাদের প্রয়োজনমতো অর্থ যে কোনো সময় ক্যাশ আউট করে নিতে পারবেন। ক্যাশ আউটের পাশাপাশি তারা বিকাশ দিয়েও বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার
বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, সেভিংস খোলা, লোন নেওয়া, রেমিটেন্স গ্রহণ, ই-টিকেটিং, অনুদান দেওয়াসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী।
একিউএফ/
