ছাত্রীদের দ্বীনি জ্ঞান অর্জনে আরও অধ্যবসায়ী হতে হবে: ইআবি উপাচার্য


ছাত্রীদের দ্বীনি জ্ঞান অর্জনে আরও বেশি অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আরমানিটোলায় ঢাকা মাহমুদা খাতুন মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

এর আগে মাদরাসার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ইআবি উপাচার্য। এসময় তিনি মাদরাসার একাডেমিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। বিশেষ করে নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যালোচনা করে প্রয়োজনীয় উন্নয়ন ও মানোন্নয়নের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

পরে মাদরাসার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। এসময় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক আবু জাফর খান। একই সঙ্গে ছাত্রীদের দ্বীনি জ্ঞান ও উচ্চশিক্ষা অর্জনে আরও বেশি অধ্যবসায়ী হওয়ার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম আবু বকর সিদ্দীক, ডিডিএলজি ঢাকা ও গভর্নিং বডির সভাপতি জাবের মো. সোয়াইব এবং গভর্নিং বডির সহ-সভাপতি নাসরিন রশিদ পুতুল। সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মাদ বদিউল আলম সরকার। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এএএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *