বগুড়ার মোকামতলা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন


বগুড়ার মোকামতলা উপজেলা যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাছেল মাহমুদ সবুজকে আহ্বায়ক, আব্দুর রাজ্জাককে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং উজ্জ্বল হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. আবু হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত এই কমিটিতে ১৫ জন যুগ্ম-আহ্বায়ক পদ পেয়েছেন। তারা হলেন- রনি মিঞা, শাহীনুর রহমান মাষ্টার, গোলাম রব্বানী সরকার, সোহেল আহম্মেদ, রায়হান সাজু, গোলাম রব্বানী শানু ও ইমরান হোসেন, বেলাল হোসেন, মেহেদী হাসান মুরাদ, জিয়াউর রহমান জিয়া, গোলাপ আকন্দ, ইব্রাহিম হোসেন, নূর আলম, মনোয়ার হোসেন মুন্নু এবং আকরামুল আহসান শাহি।

এছাড়া কমিটির ১৭ জন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তারা হলেন- শাকিল হোসেন, শাহাবুদ্দিন, শরিফুল ইসলাম, রিপন মৃধা, মোস্তাফিজ, সোহেল রানা, আল-আমিন রহমান, সাঈদী হাসান, সাহাজুল ইসলাম সাজু, ফজলে রাব্বি, শাহান আলী, সোহেল রানা, আমির হোসেন, জাহাঙ্গীর আলম, বাবুল মিঞা, সাব্বির আহম্মেদ ও গোলাম কবির মামুন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, এই নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে মোকামতলা এলাকায় সংগঠনটি আগের চেয়ে আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।

এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *