ইসলাম গ্রহণের খবর অস্বীকার রবার্তো কার্লোসের


ইসলাম গ্রহণের খবর অস্বীকার করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। তিনি জানিয়েছেন, ইসলাম ধর্মের প্রতি তার ‘সর্বোচ্চ সম্মান’ রয়েছে, তবে মরক্কোর ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরিকে বিয়ের পর তার ইসলাম গ্রহণের যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়।

তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের কিংবদন্তির ধর্ম পরিবর্তনের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সৌদি সংবাদমাধ্যম ওকাজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা।

কার্লোস বলেন, ‘ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখাটা দারুণ লাগে। তবে ইসলাম গ্রহণ নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা সত্য নয়।’

বিস্তারিত আসছে…

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *