ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইস্যুতে ভোট, ‘হ্যাঁ’ জয়ী


সরকারি সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত থাকা অবস্থায় এসব কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অ্যাকাডেমিক মাইগ্রেশনের পদক্ষেপ নিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তবে এ নিয়ে কিছু শিক্ষার্থী আপত্তি জানান। এতে মাইগ্রেশনের পক্ষে-বিপক্ষে অনলাইনে ভোট গ্রহণ করে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন।

অনলাইনে নেওয়া সেই ভোটে মাইগ্রেশনের পক্ষে বেশিসংখ্যক শিক্ষার্থী তাদের মতামত জানিয়েছেন। এতে ‌‌‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১৭ হাজার ১২ জন শিক্ষার্থী। আর ‘না’ ভোট দিয়ে মাইগ্রেশনের বিপক্ষে অবস্থান জানিয়েছেন দুই হাজার ৫৩২ জন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, মোট ভোটার ৫৪ হাজার ৩৯৬ জন। ভোট দিয়েছেন ১৯ হাজার ৬৮২ জন। ভোটগ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ছিল ৩৬ দশমিক ১৮ শতাংশ।

এর আগে ১৭ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে ভোটগ্রহণ শুরু হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত এ অনলাইন ভোটিং চলে। ভোটগ্রহণ শেষে ফল জানা যায়। এতে অ্যাকাডেমিক মাইগ্রেশনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী তাদের মতামত দিয়েছেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে শিক্ষার্থীরা ভোট দেন।

জানা যায়, শিক্ষার্থীদের সর্বাধিক সংখ্যক অংশগ্রহণ নিশ্চিত এবং মতামত গ্রহণ প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যে সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সরাসরি মতামত গ্রহণের পরিবর্তে অনলাইনে শিক্ষার্থীদের মতামত বা ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল।

সেসময় সেন্ট্রাল ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট অ্যাকাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে এরই মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করেছিল।

শিক্ষার্থীদের সর্বাধিক সংখ্যক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং মতামত গ্রহণ প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সরাসরি (অফলাইন) মতামত গ্রহণের পরিবর্তে অনলাইনে শিক্ষার্থীদের মতামত বা ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অ্যাকাডেমিক মাইগ্রেশন যে কারণে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন বিষয়টি হলো ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্থানান্তরিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতাভুক্ত করার প্রক্রিয়া।

সেশনজট কমানো এবং পরীক্ষা ও ফলাফল কার্যক্রম দ্রুত ও সুশৃঙ্খল করতে ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এ অ্যাকাডেমিক মাইগ্রেশনের বিষয়ে অনলাইন মতামত বা ভোট নেওয়া হয়েছে।

এএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *