ফোন নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন


চট্টগ্রামে ‘মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার(২০ আগস্ট) রাতে চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত যুবকে নাম মো. সাকিব (২৪); তার বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যন্ডবি আটগাছতলা এলাকায়।

চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, “প্রাথমিক ভাবে জেনেছি এক যুবকের সঙ্গে মোবাইল ফোন সেট নিয়ে সাকিবের বিরোধ হয়েছিল। এর জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া শরীফ উদ্দিন নামে এক পথচারী বলেন, “কামালবাজার লায়লা সেন্টারের সামনে ছুরিকাঘাতে আহত হয়ে ওই যুবক পড়ে ছিল। আমি এবং আরও দুই পথচারী মিলে তাকে হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *