বাংলাদেশের অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসার আবেদন এখন অনলাইনে


বিদেশি ভ্রমণকারীরা এখন বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা ও ট্রানজিট ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। গত বুধবার এই সেবা পুরোদমে চালু হয়েছে বলে জানিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ জানায়, এখন থেকে যেসব বিদেশি যাত্রী বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা বা ট্রানজিট ভিসা নিতে চান, তারা অনলাইনেই আবেদন করতে পারবেন। একটি কিউআর কোড স্ক্যান করে ভ্রমণকারীরা নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে অন অ্যারাইভাল ভিসার আবেদন ফরম পূরণ করতে পারবেন।

নতুন এই ব্যবস্থায় বিদেশি ভ্রমণকারীরা বাংলাদেশে আসার আগেই ভিসার জন্য প্রয়োজনীয় আবেদন করতে পারবেন। ফলে বিমানবন্দরে এসে ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে তাদের সময় কম লাগবে।

শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ওয়েবসাইটেও অন অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করার ব্যবস্থা চালুর তথ্য দেওয়া হয়েছে।

টিটি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *