চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৮ স্কুলে পাশ করেনি কোনো শিক্ষার্থী


চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বোর্ডটির অন্তর্গত আট বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি অর্থাৎ ঐ স্কুল গুলোতে পাশের হার শূন্য। গত বছর এ সংখ্যা ছিল একটি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল প্রকাশের সময় এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৯.৪৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৭২.৭ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১২.৫৯ শতাংশ।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ছাত্রদের পাসের হার ৫৮.৭৬ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬০.৩ শতাংশ। গতবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি ছিল।

বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম মহানগরে এবার পাসের হার ৭৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৮১.৩ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় এবার পাসের হার ৫৭.১৩ শতাংশ। গত বছর ছিল ৭১.২৯ শতাংশ।

বোর্ডের অধীন অন্য চার জেলাতেও এবার পাসের হার কমেছে। কক্সবাজারে এবার পাসের হার ৫৭.৩ শতাংশ, গত বছর ছিল ৭০.৭৬ শতাংশ। রাঙামাটিতে এবার ৪১.১৭ শতাংশ, গত বছর ছিল ৫৬.৫৫ শতাংশ।

খাগড়াছড়িতে এবার পাসের হার ৩৪.৯৯ শতাংশ, যা গত বছরের ৬০.৭৭ শতাংশের তুলনায় অনেক কম। বান্দরবানে এবার পাসের হার ৪৭.৮৮ শতাংশ, গত বছর ছিল ৬৩.১২ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪.৪১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬০.১২ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৩৮.৭৯ শতাংশ।

এ ছাড়া, এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৯৮ জন। গত বছর এ সংখ্যা ছিল ১১ হাজার ৮৪৩ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও এবার অবনতি দেখা গেছে। শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা এবার ২১টি। গত বছর এ সংখ্যা ছিল ৩৩টি।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *