ছাত্র সংসদ নির্বাচন না দিলে ফের ইন্টেরিম আমলের পন্থায় যেতে হবে


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে গড়িমসি করা হলে ইন্টেরিম সরকারের সময় যেভাবে নির্বাচন নেওয়া হয়েছিল, আবারও সেই পন্থা অবলম্বন করতে হবে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে জামালপুর শহরের লুইস ভিলেজে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। ইসলামী ছাত্রশিবির আয়োজিত এ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘বিএনপি সরকারের আমলে কখনো ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়নি। তারা ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পায়। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল যারা আছেন, তারা নিয়মিত নির্বাচনের জন্য কাজ করছেন। তারা স্মারকলিপি দিচ্ছেন এবং নির্বাচন আয়োজনের জন্য যা যা প্রয়োজন, তা করছেন।’

তিনি আরও বলেন, ‘এরপরও যদি ছাত্র সংসদ নির্বাচন দিতে সমস্যা করা হয়, তাহলে ইন্টেরিমের সময় যেভাবে নির্বাচন নেওয়া হয়েছে, আবার সেই পন্থা অবলম্বন করতে হবে।’

নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হৃদয় আহম্মেদ/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *