চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী


চাকরির বাজারের চাহিদার সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে সরকার শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে চায় বলেও জানান তিনি।

শুক্রবার (২১ আগস্ট) ব্র্যাক সিডিএমে ইউজিসি আয়োজিত এক নীতিনির্ধারণী সংলাপে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সরকার শিক্ষাখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট বাস্তবায়ন করছে। একই সঙ্গে জীবনমুখী শিক্ষাব্যবস্থায় ফিরে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, মানসম্মত ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজানো হবে, যাতে তা দেশের চাকরির বাজার ও কর্মসংস্থানের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

অর্থমন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *