অবৈধ অভিবাসন প্রতিরোধে সুদূরপ্রসারী পদক্ষেপ নিচ্ছে সরকার


সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন রয়েছে। এসব অভিবাসন প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কী হতে পারে তা বিস্তারিত আলোচনার জন্য সময় নির্ধারণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। 

সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরসহ পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অর্জন ও সক্রিয় অংশগ্রহণকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করা হয়েছে বৈঠকে।

রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কমিটির সভাপতির আমন্ত্রণে বিশেষ আমন্ত্রিত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে অংশ নেন। তবে নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও পূর্বনির্ধারিত বিদেশ সফরে থাকায় তিনি বৈঠকে উপস্থিত হতে পারেননি।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি ও চলমান কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনার পাশাপাশি আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এসময় কমিটির সদস্যরা মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত হয়।

কমিটির পক্ষ থেকে বিদেশের মিশনগুলোতে ‘শিক্ষা কূটনীতি’ সেবা চালু করা ও নারী শ্রমিকদের জন্য বিশেষ জরুরী হটলাইন চালু করার প্রস্তাব করা হয় এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এতে সম্মতি জ্ঞাপন করেন ।

এমওএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *