গৌরীপুরে ৫ কেজি গাঁজাসহ দুইজন আটক


ময়মনসিংহের গৌরীপুরে মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজার এলাকায় কিশোরগঞ্জ–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগান এলাকার মৃত অর্জুন বাড়াইকের ছেলে বিপ্লব বাড়াইক (২৫) এবং একই উপজেলার হাপটা হাওড় এলাকার হারুন মিয়ার ছেলে নাহিদুল ইসলাম ওরফে ইমরান হোসেন সুমন (২৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানকালে তাঁদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।



সাজু/নিএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *