সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনারকে


রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও সন্তানসহ চারজনকে হত্যার ঘটনায় গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলন করেছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি জানিয়েছিলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নির্মমভাবে চারজনকে হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন এই পুলিশ কর্মকর্তা।

প্রজ্ঞাপনে আরো জানা যায়, পুলিশ কমিশনার মো. আব্দুল মাবুদকে সরিয়ে রংপুর রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *