পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে এক দিনে ২৬ জনকে বদলি ও সংযুক্ত করা হলো।
পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই উপকমিশনার এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম মহানগর পুলিশের তিনজন অতিরিক্ত উপকমিশনার রয়েছেন। এ ছাড়া সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপন ও ডিএমপি সদর দপ্তরের এক কার্যালয় আদেশে বদলির এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার পৃথক তিনটি প্রজ্ঞাপনে আরও ১৭ উর্ধ্বতন কর্মকর্তাকে বদলির তথ্য জানানো হয়। এ নিয়ে সব মিলিয়ে এক দিনে ২৬ জনকে বদলি ও সংযুক্ত করা হলো।
ডিএমপির উপকমিশনার তৌহিদুল আরিফকে পিওএম দক্ষিণ বিভাগে এবং আকতার হোসেনকে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে বদলি করা হয়েছে।
