অজিত দোভাল-ওয়াং ই বৈঠক: সীমানা নির্ধারণ এগিয়ে নিতে চায় ভারত ও চীন
চীনের বেইজিংয়ে মঙ্গলবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেন। বৈঠকে বিতর্কিত সীমান্তের কিছু অংশের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে ভারত ও চীন।
বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে দুই পক্ষ আলোচনা করেছে। সীমান্ত এলাকায় স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়েও তারা কথা বলেছে। এ ছাড়া আন্তসীমান্ত সহযোগিতার চলমান কাজ অব্যাহত রেখে সীমানা নির্ধারণের ক্ষেত্রে অগ্রগতি অর্জনের বিষয়টিও তাদের আলোচনায় স্থান পেয়েছে।
