গুরুদাসপুরে হামলার শিকার দুই পুলিশ সদস্য ক্লোজ


গুরুদাসপুরে নদীতে ডুবে নিহত দুই শিশুর সুরতহাল রিপোর্ট তৈরী করতে গিয়ে হামলার শিকার হলেন দুই পুলিশ সদস্য। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত দুই পুলিশকে ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারহান ও বাবলুর ছেলে লাম বন্ধুদের সাথে নন্দকুজা নদীতে গোসলে নেমে মারা যায়। ঘটনার সত্যতা যাচাইয়ে সুরতহালের জন্য ঘটনাস্থলে যান গুরুদাসপুর থানার এসআই আবুল বাশার ও কনস্টেবল রাকিব। এসময় কাফনের কাপড় সরিয়ে মৃত ব্যক্তিদের দেখাকে কেন্দ্র করে ওই দুই পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করা হয়।

একদিকে আট বছর বয়সের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে শ্যামপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। থামছে না স্বজনদের আহাজারি।

অন্যদিকে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় পুলিশদের মধ্যে চাপা ক্ষোভ লক্ষ্য করা গেছে। হামলার ব্যাপারে মুখ খুলছেন না পুলিশের কেউ। গণমাধ্যম কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও আহত পুলিশ সদস্যের ছবি তুলতে দেওয়া হয়নি।

এদিকে নাটোর পুলিশ সুপার শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন- ‘খোঁজ নিয়ে শুনেছি, ওই দুই পুলিশ সদস্যের তদন্তে ত্রুটি ছিলো। তাই তাদের ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।



সালাউদ্দিন/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *