সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই ‘ক্রাইম পেট্রোল’, হঠাৎ কেন বললেন মম?


দেশে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া খুন, সহিংসতা ও অপরাধের খবর ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক অপরাধের খবর ভেসে ওঠায় এক ফেসবুক পোস্টে নিজের এই অস্বস্তি ও আশঙ্কার কথা জানান তিনি।

পোস্টে মম লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’

ভারতজুড়ে জনপ্রিয় অপরাধভিত্তিক টেলিভিশন শো ‘ক্রাইম পেট্রোল’-এর আদলে ভার্চুয়াল জগতের পরিস্থিতি তুলে ধরেছেন এই অভিনেত্রী। বিভিন্ন সময়ে সামাজিক ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলা মম, তাঁর এই সংক্ষিপ্ত স্ট্যাটাসের মাধ্যমে মূলত চারপাশের বিরাজমান সহিংসতা ও সবার নিরাপত্তা নিশ্চিতের আবেদনকেই সামনে নিয়ে এলেন।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *