গোসলে নেমে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার


কক্সবাজারের টেকনাফে খালে গোসল করতে নেমে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ হয়েছে। পরে স্থানীয় লোকজন, রোহিঙ্গা ও এপিবিএন সদস্যদের তল্লাশিতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পালংখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু হলো—২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের মোহাম্মদ সাবের (১০) ও মোহাম্মদ ইমতিয়াজ (৯)। তাদের মধ্যে সাবেরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইমতিয়াজের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

হোয়াইক্যং চাকমারকুল ২১ নম্বর এপিবিএন পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিয়াউল জানান, মঙ্গলবার বিকেলে দুই শিশু খেলতে ঘর থেকে বের হয়। পরে হাঁটতে হাঁটতে তারা পালংখালী বাজার এলাকায় যায়। সেখানে একটি ব্রিজের নিচে খালে গোসল করতে নামলে তারা নিখোঁজ হয়।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন, রোহিঙ্গা ও এপিবিএন পুলিশের সদস্যরা যৌথভাবে খালে তল্লাশি চালান। রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে টেকনাফের হোয়াইক্যং-পালংখালী খাল থেকে মোহাম্মদ সাবেরের মরদেহ উদ্ধার করা হয়।

তবে অপর শিশু মোহাম্মদ ইমতিয়াজের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধারে খালে তল্লাশি অব্যাহত রয়েছে।

জাহাঙ্গীর আলম/কেএইচকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *