প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেজেছে চট্টগ্রাম, থাকছে একগুচ্ছ কর্মসূচি
বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের ঝটিকা সফরে রোববার (৯ আগস্ট) সকালে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী এবং কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এসব কর্মসূচির মধ্যে বন্যার্তদের ঘর উপহার, গভীর সমুদ্রবন্দর নির্মাণকাজ পরিদর্শন ও তৃণমূলের সঙ্গে জনসভা। এসব কর্মসূচি ঘিরে চলছে জোর প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে…
