টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার


কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি পাঁচ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ে অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও পুলিশ। সেখানে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়।

তিনি বলেন, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র এবং ১৩ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ছাড়া এক লিটার দেশীয় মদও জব্দ করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে টেকনাফের সাবরাং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও সাবরাং। এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদ ও জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদকের বিস্তাররোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *