ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত


প্রকাশিত: ১৯:২৩, ২৬ আগস্ট ২০২৬  


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত


ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আলী আহমেদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শহরের হলিল্যাব হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নিরাপত্তাকর্মী ছিলেন।

বুধবার (২৬ আগস্ট) সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলী আহমেদ সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রামের মৃত মাফিল উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশে রওনা হন আলী আহমেদ। অটোরিকশাটি গজারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে এসে সেটিকে ধাক্কা দেয়। এতে আলী আহমেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *