৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।


প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রেজাউল করীম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ছাত্রসংগঠন। অন্য অনেক ছাত্রসংগঠনের কর্মকাণ্ডে অরাজকতা, সন্ত্রাস ও দখলদারত্বের পরিবেশ তৈরি হলেও তাঁদের সংগঠন নীতি, নৈতিকতা ও আদর্শ ধারণ করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করছে।

সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, সরকারকে গণভোটের প্রথা প্রতিষ্ঠা করতে হবে এবং জুলাই সনদের অঙ্গীকার পূরণ করতে হবে। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *