আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (২৯ আগস্ট) টানা ৭ ঘণ্টা গাজীপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। শুক্রবার (২৮ আগস্ট) গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলো হলো- চেয়ারম্যান বাড়ির মোড়, কুদ্দুস নগর, পেয়ারা বাগান, জেলখানার আশপাশ, হালিমা রোড, কটন ক্লাব, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, জরুন, পাঠানবাড়ী রোড, পুকুরপাড়, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া ও জয়েরটেক।

এ ছাড়াও উল্লিখিত সময়ে কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন প্রতাপপুর, নছের মার্কেট, বরাব, মেঘলাল, কালের ভিটা, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, চায়না মার্কেট, নতুন বাজার, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, সবুজ কানন, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা ও ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।



সালাউদ্দিন/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *