ভেনেজুয়েলায় ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেলের দখল পাচ্ছে যুক্তরাষ্ট্র
ট্রাম্প জোর দিয়ে বলেছেন, এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম কমবে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। কারণ, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হয়েছে, আর এতে দেশে ট্রাম্পের জনপ্রিয়তাও কমছে।
ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় বিনিয়োগ করতে মার্কিন কোম্পানিগুলোকে উৎসাহিত করছে। তবে দেশটির বেহাল অবকাঠামো ও অতীতে কারাকাসের সরকার বিদেশি বিনিয়োগকারীদের সম্পদ জব্দ করার কারণে এসব কোম্পানি এখনো বিনিয়োগের ব্যাপারে সতর্ক রয়েছে।
মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সময় ভেনেজুয়েলায় কার্যক্রম চালিয়ে যাওয়া একমাত্র মার্কিন তেল কোম্পানি ছিল শেভরন। গত জুলাইয়ে শেভরন জানিয়েছিল, তারা অপরিশোধিত তেলের দৈনিক উৎপাদন ২ লাখ ৮০ হাজার ব্যারেলে উন্নীত করেছে। ২০২৮ সালের শেষ নাগাদ উৎপাদন ৫০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তাদের।
