চট্টগ্রামে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতা-কর্মী প্রেপ্তার


চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ৷

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানার পুলিশ গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুর ১নং রেলগেইটস্থ সড়কে মিছিল করার প্রাক্কালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে৷

গ্রেপ্তারকৃতরা হলেন, ১। মোঃ কামরুল হাসান (৩৬), ২। হুমায়ুন কবির (৩৫), ৩। মোঃ ইমরান হোসেন (৩৪), ৪। নাজমুস সালেহীন নাঈম (২৩), ৫। মোঃ এমরান হোসেন (২৬), ৬। তানিম হাসান (২৪), ৭। মেহেদী হাসান শুভ (২১), ৮। মোঃ ফরহাদ উল্ল্যাহ (১৯), ৯। মোঃ আরাফাত (২০), ১০। মোঃ ইফাত রহমান (১৯), ১১। মোঃ পারভেজ (২৫), ১২। মোঃ হায়দার (১৯), ১৩। মোঃ নয়ন হোসেন ইমন (১৭), ১৪। মোঃ আব্দুল্লাহ আরমান (১৭)।

পাঁচলাইশ মডেল থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে (মামলা নং-২২, তারিখ ২৯ আগস্ট) সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২) ৭/৮/৯/১০/১২/১৩/১৪ মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *