পাকিস্তানের সামনে বড় লিড নিচ্ছে ইংল্যান্ড


লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৯০ রান। জবাবে মাত্র ১১০ রানে অলআউট পাকিস্তান। ১৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের সামনে লিড শুধু বাড়িয়েই যাচ্ছে ইংলিশরা। যদিও দ্বিতীয় ইনিংসে খুব বেশি সুবিধাজনক অবস্থায় নেই ইংল্যান্ডও; কিন্তু প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার কারণে দ্বিতীয় ইনিংসের রান মিলে ইংল্যান্ড চলে যাচ্ছে পাকিস্তানের ধরা-ছোঁয়ার বাইরে।

এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় সেশনের খেলা চলছিল এবং বৃষ্টির কারণে বন্ধ ছিল খেলা। ততক্ষণে ইংল্যান্ডের রান ৭ উইকেট হারিয়ে ১৭৭। ড্যান লরেন্স ব্যাট করছেন ৫০ রান নিয়ে। তার সঙ্গে রয়েচেন অলি রবিনসন, ২ রান নিয়ে। ইংল্যান্ডের মোট লিড দাঁড়িয়েছে ৩৫৭ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশ ওপেনার বেন ডাকেট ১ রানে আউট হন। এরপর এমিলিও গে ৩১ রান করেন। ১১ রানে আউট হন জর্ডান কক্স। ২৪ রান করেন জো রুট। ৩৪ রানে আউট হন হ্যারি ব্রুক। জেমি স্মিথ সাজঘরে ফেরেন ৭ রানে এবং গাস অ্যাটকিনসন আউট হন ৭ রানে।

পাকিস্তানি বোলারদের মধ্যে মোহাম্মদ আব্বাস নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন খুররম শাহজাদ ও মোহাম্মদ আলি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *