রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক


প্রকাশিত: ২২:৩৬, ২৯ আগস্ট ২০২৬  
আপডেট: ২২:৫১, ২৯ আগস্ট ২০২৬


নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে আমাকে হত্যার নীলনকশা করেছিল। সেই নীলনকশায় তারা নিজেরাই ফেঁসে গেছেন। ওই দিন তৌহিদী জনতার তোপের মুখে পড়ে বাঁচার জন্য কাকুতি-মিনতি করেন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী কাউকে রয়েল রিসোর্টে খুঁজে পাওয়া যায়নি। বাড়ি-ঘর ফেলে তারা পালাতে বাধ্য হয়েছেন।”

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ খেলাফতে মজলিসের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাওলানা ইকবাল হোসাইনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “তৌহিদী জনতার কণ্ঠ রোধে মিথ্যা মামলার পথ বেছে নিয়েছিল ফ্যাসিবাদী সরকার। সেই মিথ্যা মামলা বর্তমান সরকার প্রত্যাহার করে নিয়েছে। ২০২১ সালের রয়েল রিসোর্টের মিথ্যা মামলাসহ হেফাজতে ইসলামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে। রয়েল রিসোর্টের ঘটনায় দায়ের করা মিথ্যা মামলায় খেলাফত মজলিসের সোনারগাঁও থানা কমিটির তৎকালীন সভাপতি মাওলানা ইকবাল হোসাইন গ্রেপ্তার, কারা বরণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি অমানবিক নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন।”

মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মসলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, নারায়ণগঞ্জে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান প্রমুখ। এ সময় খেলাফতে মজলিস ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  আলোচনা সভা শেষে মাওলানা ইকবাল হোসাইনের স্মরণে দোয়া মাহফিল করা হয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *