চলনবিলে পর্যটক হয়রানি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
বর্ষা এলেই প্রাণ ফিরে পায় দেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিল। বিস্তীর্ণ জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই পর্যটকেরা ছুটে আসেন নাটোরের সিংড়া পয়েন্টে। তবে ভ্রমণের আনন্দ অনেকের কাছেই ম্লান হয়ে যাচ্ছে নৌকা ভাড়াকে কেন্দ্র করে। পর্যটকদের অভিযোগ, কিছু নৌকা মালিক সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। নির্ধারিত ভাড়া তালিকা না থাকায়…
