জ্বালানি নিয়ে সরকারকে দীর্ঘমেয়াদি টেকসই উদ্যোগ নিতে হবে: আতাউর রহমান
মূল্যবৃদ্ধির সরল চিন্তা পরিহার করে জ্বালানি নিয়ে দীর্ঘমেয়াদি টেকসই উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে আল-ইসহাক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ‘নগর সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গাজী আতাউর রহমান বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত…
