সরকারি চাকরিতে ১১ থেকে ২০ গ্রেডে ভাইভার নম্বর বাড়ছে: যোগ্য প্রার্থী বাছাই, নাকি নতুন ঝুঁকি?
কীভাবে করা যায়? ভাইভায় নম্বর বাড়ানোর সঙ্গে সঙ্গে কয়েকটি ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রথমত, আগে থেকেই ঠিক করা যেতে পারে—কোন কোন দক্ষতার জন্য কত নম্বর দেওয়া হবে। বিষয়জ্ঞান, বিশ্লেষণক্ষমতা, যোগাযোগের দক্ষতা, সমস্যা সমাধান, নেতৃত্ব, নৈতিকতা ও জনসেবার মানসিকতা—এ ধরনের কয়েকটি সূচক থাকতে পারে। দ্বিতীয়ত, বোর্ডের প্রত্যেক সদস্য আলাদাভাবে নম্বর দিতে পারেন। পরে আলোচনা করে চূড়ান্ত…
