আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস আলম‎


বিএনপির উদ্দেশে ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করবো।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লংমার্চ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‌‘বিএনপির আমাদেরকে শেখাতে হবে না আমরা কীভাবে কর্মসূচি করবো। তারা বলছেন, এটা লংমার্চ না, রোডমার্চ। আবার কেউ কেউ বলছেন লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটাও লং ড্রাইভ। আর বেগম খালেদা জিয়ারটা যদি লংমার্চ হয়, তাহলে আমাদেরটাও লংমার্চ।’

বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন, তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লংমার্চকে শেষ করে দেওয়া হয়েছিল‌‌। আপনারা বালুর ট্রাককেও সরাতে পারেন নাই। আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন সেই লংমার্চ দিতে। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদেরকে বিরোধীদলের কার্যক্রম ঠিক করে দিতে হবে না। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে।’

‎এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সদস্যসচিব মাইনুল আহসান মুন্নার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব শামীম হামিদী, যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, পিরোজপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ সিকদার প্রমুখ।

মো. তরিকুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *