ফোন থেকেই বন্ধ ও হালনাগাদ করা যাবে উইন্ডোজ পিসি, কবে থেকে
স্মার্টফোন ও উইন্ডোজ পিসির মধ্যে আন্তসংযোগের সুবিধা আরও বাড়ানোর কাজ করছে মাইক্রোসফট। নতুন সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড ফোনে একটি ট্যাপ করেই উইন্ডোজ পিসি বন্ধ করা, স্লিপ মোডে নেওয়া এবং সফটওয়্যার হালনাগাদ করা যাবে। এমনকি ফোন থেকেই পিসি হালনাগাদ করে আবার চালু বা বন্ধ করার নির্দেশও দেওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ লেটেস্টের এক প্রতিবেদনে এ তথ্য…
