সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানিয়েছেন, মৃত ব্যক্তিদের সবাই বাংলাদেশি। রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান,…

Read More

এসএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ সোমবার (১০ আগস্ট)। এদিন সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করবেন। এরপর শিক্ষার্থীরা মোবাইল ফোনের এসএমএসসহ তিন মাধ্যমে ফলাফল দেখতে পারবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে। ফল…

Read More

যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে

ইরান হরমুজ প্রণালি থেকে পিছিয়ে যাবে না বরং যে কোনো মূল্যে এটির নিয়ন্ত্রণ ধরে রাখবে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি আয়াতুল্লাহ আমোলি লারিজানি। রোববার (৯ আগস্ট) বার্তাসংস্থা আইআরআইবি এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক প্রধান বিচারপতি বলেছেন, তারা যে কোনো মূল্যে গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবেন। আয়াতুল্লাহ আমোলি লারিজানি বর্তমানে ইরানের ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর…

Read More

ফ্রান্সে ভয়াবহ দাবানলের ঘটনায় চার শতাধিক গ্রেপ্তার, কিন্তু দায়ী কে

ল্য মঁদ পত্রিকাও (এই বিচার প্রক্রিয়ায়) সন্তুষ্ট নয়। এত অল্প সময়ের মধ্যে পুলিশ এসব মামলা কতটুকু তদন্ত করতে পেরেছে, তা নিয়ে পত্রিকাটি প্রশ্ন তুলেছে। পত্রিকাটির মতে, কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য নিয়ে চুপ আছে। নির্দিষ্ট অভিযোগগুলো কী, এগুলোতে ইচ্ছাকৃত অপরাধ জড়িত কি না এবং আগের বছরগুলোর তুলনায় এবারের সংখ্যাটা কেমন—এসব বিষয়ে কোনো পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না।…

Read More

ঢাকার সড়কে আসছে বৈদ্যুতিক এসি বাস

রাজধানীর গণপরিবহনে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বহরে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে বিদ্যুৎচালিত একতলা এসি বাস। এর মাধ্যমে জ্বালানিনির্ভর গণপরিবহনের ওপর চাপ কমানোর পাশাপাশি রাজধানীতে অপেক্ষাকৃত পরিবেশবান্ধব ও আরামদায়ক বাস সেবা চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। ‘বিআরটিসির জন্য ইলেকট্রিক একতলা এসি বাস সংগ্রহ’ নামে প্রস্তাবিত প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা…

Read More

ধূমপান বন্ধে আইন আছে, মাঠে নেই প্রয়োগ: ডা. জাহিদ

ধূমপান নিয়ন্ত্রণে দেশে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ধূমপানের বিরুদ্ধে শুধু আইন করলেই হবে না, সেই আইন কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে। রোববার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক…

Read More

মিরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। রোববার (৯ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন-  শুভ চন্দ্র মাল (২৬), ইয়াছিন (১৯), নোমান হাসান (২৯), আ. আহাদ (২১), সুমন মৃধা…

Read More

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল

গত ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। সেই কনসার্টে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সস্ত্রীক উপস্থাত ছিলেন। সেখানে আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগের দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক…

Read More

মমতার গাড়িতে হামলা: ‘হত্যার চক্রান্ত’ বলছে তৃণমূল, বিজেপির দাবি ‘জনরোষ’

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহরে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলার ঘটনায় রাজ্যের রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে তৃণমূলের পক্ষ থেকে মমতাকে ‘হত্যার চক্রান্ত’ বলে দাবি করা হলেও বিজেপি বলেছে, এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের ‘জনরোষের’ মুখে পড়েছেন তিনি। রোববার দুপুরের দিকে হালিশহরের বীজপুর এলাকায়…

Read More

জুলাই জাদুঘরের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুলের

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে থাকা মানুষের ভাস্কর্যগুলোর মুখাবয়ব মুছে ফেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রোববার (৯ আগস্ট) জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। জাদুঘরে থাকা ভাস্কর্য প্রসঙ্গে মামুনুল হক বলেন, ফ্যাসিবাদের সময়ে ভাস্কর্যবিরোধী আন্দোলনও একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল। আমাদের স্পষ্ট বক্তব্য…

Read More