জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন এবং জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার কারণেই সেটি সফল হয়েছে। তিনি বলেন, এ আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; বরং দেশের সর্বস্তরের জনগণের। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’…

Read More

আবার নিশো–তমা

‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় ফিরছেন আফরান নিশো ও তমা মির্জা। একাধিক সূত্র জানিয়েছে, দুর্গাপূজাকে সামনে রেখে নির্মিতব্য নতুন একটি সিনেমায় জুটি হচ্ছেন নিশো–তমা। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন ভিকি জাহেদ। এটি হবে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো প্রথম আলোর পক্ষ থেকে গত রোববার…

Read More

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল প্রজাতির ‘সৈনিক মাছ’

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে আসাদ মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ‘লাল কোট ফিস’ বা সৈনিক মাছ।  মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মায়ের দোয়া ফিশ নামের একটি আড়তে নিয়ে আসা হয়। গত রবিবার গভীর সাগরে জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এ মাছটিও ধরা পড়ে। আকর্ষণীয় উজ্জ্বল লাল…

Read More

‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’- এসপি মাসুদের উদ্দেশ্যে সন্ত্রাসী রায়হান

‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’- এসপি মাসুদের উদ্দেশ্যে সন্ত্রাসী রায়হান নোয়াখালীর একটি বাসার ছাদ থেকে লাফ দিয়ে পুলিশের অভিযানের সময় পালিয়ে যাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের উদ্দেশে ফেসবুকে পোস্ট দিয়েছেন। পোস্টটি আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, যে অ্যাকাউন্টটি থেকে পোস্ট দেওয়া হয়েছে, সেটি…

Read More

পুনর্গঠিত হলো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, সদস্য তালিকায় আছেন যারা

চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও সমন্বিত করতে ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লার সই করা গত ২৯ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-এর ক্ষমতাবলে এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন…

Read More

দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি, দিলেন ৮০ হাজার ইউরো অনুদান

মাদ্রিদের সিয়েরা ওয়েস্ট অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য তিনি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আইয়ুসো তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এ তথ্য জানান। তিনি মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সিয়েরা ওয়েস্ট অঞ্চলের…

Read More

মাদ্রাসার শৌচাগারে শিক্ষার্থীর লাশ, দুই শিক্ষক কারাগারে

রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার একটি মাদ্রাসার শৌচাগার থেকে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ দুই শিক্ষক হলেন রওয়াজাতুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. জাকারিয়া (৩৫) ও হাফেজ মো. জোবায়ের আহম্মেদ (২০)। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন। ঢাকার…

Read More

ভাড়াটে দিয়ে স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগরে হত্যা মামলায় আবু বকর ছিদ্দিক নামে এক জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ভাড়াটে লোক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। সোমবার (৩ আগস্ট) দুপুরে আবু বকর ছিদ্দিক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ…

Read More

দেশ পুনর্গঠনের পাশাপাশি ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ পুনর্গঠনের পাশাপাশি ষড়যন্ত্রের প্রতি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বছরপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় একথা বলেন সরকারপ্রধান। তিনি বলেন, আসুন অনেক কথা হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, তর্ক-বিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে…

Read More

বগুড়ায় সরকারি ওয়েবসাইটে এখনো শেখ মুজিব-হাসিনার ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে এখনো শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শিত হচ্ছে। সরকার পরিবর্তনের পরও ওয়েবসাইট হালনাগাদ না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সাইডে ছবিটি দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের…

Read More