আবার নিশো–তমা


‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় ফিরছেন আফরান নিশো ও তমা মির্জা। একাধিক সূত্র জানিয়েছে, দুর্গাপূজাকে সামনে রেখে নির্মিতব্য নতুন একটি সিনেমায় জুটি হচ্ছেন নিশো–তমা। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন ভিকি জাহেদ। এটি হবে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো

প্রথম আলোর পক্ষ থেকে গত রোববার যোগাযোগ করা হলে নিশো ও তমাকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের খবরটি অবশ্য অস্বীকার করেছেন ভিকি জাহেদ। তিনি বলেন, ‘এ ধরনের কোনো খবর সত্য নয়। আমি ‘পুলসিরাত’ বানাচ্ছি, সেটাই জানি।’

ছবি-সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, এই আগস্টেই আফরান নিশো ও তমা মির্জা নতুন এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। জানা গেছে, কয়েক দিনের মধ্যেই প্রধান চরিত্রের শিল্পীদের নিয়ে স্ক্রিপ্ট রিডিং সেশন শুরু হওয়ার কথা রয়েছে। এরপরই ঢাকায় শুরু হবে শুটিং।

তমা মির্জা ও আফরান নিশো। ফেসবুক থেকে

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও প্রযোজনা-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

নিশো-তমা জুটির আগের দুই সিনেমা ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র মতো এবারের ছবিটিও প্রযোজনা করছে আলফা আই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *