অপরূপ সৌন্দর্যের আরেক নাম নাপিত্তাছড়া ঝরনা

সবুজ মাঠের মাঝ দিয়ে মেঠোপথ মাড়িয়ে যখন পাহাড়ে উঠবেন, দেখা মিলবে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার। পাহাড়ের রাস্তাগুলো যেন জীবনের মতো, কখনো সোজা; কখনো বাঁকা। সেই রাস্তা পেরিয়ে মিলবে লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা অপরূপ সৌন্দর্যের নাপিত্তাছড়া ঝরনা। প্রথম দেখাতে মনে হবে বিশাল ঝরনা আপনাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে আছে। পাহাড়ি ঝরনার জন্য বিখ্যাত চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্য ঝরনা…

Read More

পদ্মবিলে দর্শনার্থীর ভিড়, ফুল ছেঁড়ায় হারাচ্ছে সৌন্দর্য; সংরক্ষণের দাবি

একসময় দূর-দূরান্তের ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রামের পদ্মবিল। বর্ষা এলেই প্রায় ২৫ একরজুড়ে ফুটে উঠত লাল, সাদা, নীল ও হলুদ পদ্মের অপরূপ সমারোহ। নীল আকাশের নিচে বিস্তীর্ণ বিলজুড়ে ফুটে থাকা পদ্মের সৌন্দর্য তৈরি করত এক স্বর্গীয় আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে অল্প সময়েই পুরো দেশ,বিদেশে পরিচিতি পায় দক্ষিণগ্রামের এই…

Read More

সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার পর্যবেক্ষণে ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ গঠন করেছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্দেশিকা ও সরকারি আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করা আবশ্যক। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার–সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশিকা যথাযথভাবে প্রতিপালন করছেন কি না, তা পরিবীক্ষণের…

Read More

মার্কিন মিত্র ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান আলোচনায় ‘বাধা হয়ে দাঁড়ালে’ মার্কিন মিত্র ওমানে বোমাবর্ষণের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ হুুঁশিয়ারি দেন।  বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ওমান ও যুক্তরাষ্ট্র পৃথকভাবে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে। গত ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ…

Read More

এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড, ১৩ লাখ আবেদন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ায় রেকর্ড ১৩ লাখ শিক্ষার্থী ফলাফল চ্যালেঞ্জ করে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে, যা বোর্ডকে ভাবিয়ে তুলেছে। এ ব্যাপারে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মনে হচ্ছে, সবাই খাতা পুনর্মূল্যায়ন করাতে চায়। জিপিএ-৫ বা গোল্ডেন…

Read More

নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ফের বন্যা পরিস্থিতি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজ্যের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার (১৭ আগস্ট) কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। এতে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নন্দীগ্রাম, হলদিয়াসহ একাধিক এলাকায় পানি জমেছে। কোথাও কোথাও স্কুল ও কলেজে পানি ঢুকে পড়ায় আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত…

Read More

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাঁকে এই সম্মানসূচক পদমর্যাদা প্রদান করেন। ইন্ডিয়া টুডে ও পিটিআইয়ের সূত্রে জানা গেছে, নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে নেপালে রয়েছেন জেনারেল ধীরজ শেঠ। সফরের অংশ হিসেবে…

Read More

৩৯ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে বেলা রানী দেবকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় জানালেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং সহকর্মীরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও লেখক মহিদুর রহমান বলেন, ‘ভালো শিক্ষকের নির্দেশক (ইন্ডিকেটর) হচ্ছেন তাঁর শিক্ষার্থীরা। অনেক শিক্ষক পাওয়া যায়, কিন্তু মনে থাকে এক-দুজনকে। শিক্ষার্থীরা ওই এক-দুজনকেই স্মরণ করেন। বেলা রানী দেব তাঁর কাজ দিয়ে অনেক শিক্ষার্থীর মনে জায়গা করে নিয়েছেন।’ সংবর্ধনার অন্যতম আয়োজক এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তুহিন জুবায়ের প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁকে…

Read More

চাপ উপেক্ষা করে যেভাবে প্রচার হয়েছিল আবু সাঈদকে গুলির ফুটেজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ দুই হাত প্রসারিত করে রাস্তায় দাঁড়িয়ে আছেন, সেই অবস্থাতেই তাঁর বুকে গুলি করছে পুলিশ—এটি জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী দৃশ্যগুলোর একটি। ২০২৪ সালের ১৬ জুলাই সেই দৃশ্যের ফুটেজ প্রথম প্রচারিত হয়েছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে। আওয়ামী লীগ সরকারের প্রবল চাপ সত্ত্বেও সেই দৃশ্য কীভাবে এনটিভিতে প্রচার করা হয়েছিল, সেই…

Read More

ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার, পাঠানো হলো কারাগারে

পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ এক গ্রাম পুলিশ (মহল্লাদার) সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার গ্রাম পুলিশ সদস্যের নাম মো. নাদিম শেখ (৩১)। তিনি সদর উপজেলার পশ্চিম চর কদমতলা (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মো. হায়দার শেখের ছেলে।‎পুলিশ…

Read More