পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলায় নিহত ১৪
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি থানায় আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। রবিবার সোয়াতের কাবাল থানায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন। সোয়াত পুলিশের মুখপাত্র নাসির ইকবাল করিমি ডনকে জানিয়েছেন, বিস্ফোরণে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে, সোয়াত পুলিশের উপ-মহাপরিদর্শক ফিদা হুসেন এএফপিকে জানিয়েছিলেন, হামলায় চার পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত…
