উদীচীর কার্যক্রমে নিষেধাজ্ঞার আবেদন খারিজ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ফলে ঢাকা মহানগর উদীচীর সম্মেলনসহ সংগঠনটির অন্যান্য কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন বিবাদীপক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার সহকারী জেলা জজ আদালত আবেদনটির ওপর শুনানি শেষে এ আদেশ দেন। মামলা সংশ্লিষ্ট সূত্রে…
