নওগাঁয় ১২ মাদরাসাছাত্র এইচআইভি পজিটিভ দাবি ভিত্তিহীন
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের করা ‘১২ মাদরাসাছাত্র এইচআইভি পজিটিভ’ দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে ফজলে হুদা বাবুল বলেছিলেন, ‘মাদরাসায় কি হচ্ছে? নওগাঁয় ১২ জন এইচআইভি পজিটিভ মিলেছে। স্বাস্থ্য বিভাগের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ওই ১২ জনই মাদরাসার শিক্ষার্থী এবং তারা…
